একটি দল দুর্নীতিতে ৩ বার চ্যাম্পিয়ন হয়ে জাতীকে দুর্নীতিমুক্ত দেশ গড়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে: ডা: তাহের

সাইফুল ইসলাম :
এবার ১১ দলীয় ঐক্য সরকার গঠন করবে ইনশাআল্লাহ, হিসাব নিকাশ পরিস্কার। আমরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো। আমাদেরকে নির্বাচিত করলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। নাঙ্গলকোটের প্রার্থী ইয়াছিন আরাফাতকে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করলে নাঙ্গলকোট-লালমাই উপজেলার চেহারা পরিবর্তন হয়ে যাবে। যারা দুর্নীতিতে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে তারাও জাতীকে দুর্নীতিমুক্ত দেশ গড়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে। আমাদের দলের ২ মন্ত্রী দুর্নীতি মুক্ত থেকে প্রমাণ দিয়েছে জামায়াত দুর্নীতি মুক্ত দেশ গড়তে সক্ষম। তিনি আরো বলেন আমাদের এমপিরা দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, কাউকে করতে দিবে না। জামায়াত-সহ ১১ দলীয় ঐক্য সরকার ঘঠন করলে এ দেশে দুর্নীতি থাকবে না। আমরা প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে বন্ধুত্বের রাজনীতি কায়েম করবো। নাঙ্গলকোট হাইস্কুল মাঠে সোমবার বিকালে কুমিল্লা-১০ আসনে ১১ দলীয় ঐক্য সমর্থীত জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা’র প্রার্থী ইয়াছিন আরাফাতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এসব কথা বলেন। জনসভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে দাঁড়িপাল্লা’র প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।
নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটি এম মাছুম, কুমিল্লা দক্ষিণ জেলা আমির এডভোকেট শাহজাহান, এনসিপি যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, জামায়াত নেতা ড. দেলোয়ার হাসেন, ছাত্রশিবির কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মুহতাসিম বিল্লাহ শাহেদী, জামায়াত নেতা সিআইপি এনআরবি গোলাম কবির ভূঁইয়া, ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহম্মেদ, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি ও ডাকসু এজিএস মুহিউদ্দিন খান, নাঙ্গলকোট পৌরসভা জামায়াত আমির হারুনুর রশিদ, সাংবাদিক নেতা খন্দকার আলমগীর হোসেন, খেলাফত মজলিস কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি মাওলানা নুরুল আমিন ভূঁইয়া, লালমাই উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুন নূর, খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা সোলায়মান মীর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত নেতা আমিনুল হক মাওলা ও উপজেলা জামায়াত সহকারী সেক্রেটারী মাওলানা ইয়াছিন মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *