ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনসিসির দায়িত্ব পালন

নোবিপ্রবি প্রতিনিধি মোঃ হাসান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দেশব্যাপী পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমে অংশ নিয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ কার্যক্রমে বাহিনীটির সদস্যরা বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেন।

বিএনসিসি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের অধীনে পরিচালিত এ কার্যক্রমে সদস্যরা বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং জেলা রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে দায়িত্ব পালন করেন।

এ উপলক্ষে বিএনসিসির অধীন ময়নামতি রেজিমেন্ট ,বিএনসিসি এর তত্ত্বাবধানে ১০টি জেলায় উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা, বিএনসিসিও/পিইউও, সামরিক প্রশিক্ষক, ক্যাডেট এবং বেসামরিক কর্মচারীরা অংশ নেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় গুরুত্বপূর্ণ এই দায়িত্ব যথাযথভাবে পালনে সদস্যরা পেশাদারিত্ব ও শৃঙ্খলার পরিচয় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *