সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট:
কুমিল্লার নাঙ্গলকোট জুনিয়র একাডেমি কতৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা শনিবার বিকালে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট জুনিয়র একাডেমি সভাপতি আহসান উজ জামান তুষারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ বশিরুজ্জামান খাঁন।
নাঙ্গলকোট জুনিয়র একাডেমি কোচ মোহাম্মদ বাবুলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট সিটি হাসপাতাল পরিচালক ডাক্তার মেহেদী হাসান মজুমদার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক আসাদুজ্জামান খাঁন, মনির হোসেন, এস.এম হেলাল উদ্দিন, আনোয়ার হোসাইন জাহিদ, নাজমুল হক মিঠু, আব্দুর রহিম সুজন, মোবারক হোসেন, কামরুজ্জামান কামরুল, জামান্স ক্লিনিক ম্যানেজার আবু জাফর জাকির প্রমুখ।