সাইফুল ইসলাম :
কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা আইডিয়াল মাধ্যমিক স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান শুরুতে কোরআন তিলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙ্গড্ডা আইডিয়াল মাধ্যমিক স্কুল পরিচালক মাসুদ হোসাইন।
বাঙ্গড্ডা আইডিয়াল মাধ্যমিক স্কুল শিক্ষক মোজাম্মেল হকের প্রানবন্ত সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজ প্রদর্শক নাজমুল হাসান রোমান, ওমান প্রবাসী ব্যবসায়ী শাহিন আলম সুজন, স্কুল পরিচালক মাষ্টার এরশাদ উল্লাহ সোহেল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঙ্গড্ডা আইডিয়াল মাধ্যমিক স্কুল প্রধান শিক্ষক মফিজুর রহমান বিএসসি।
এসময় উপস্থিত ছিলেন বাঙ্গড্ডা আইডিয়াল মাধ্যমিক স্কুল পরিচালক হাফেজ রবিউল হক, মাষ্টার সাইফুল ইসলাম, মাঈন উদ্দিন মহিন, শিক্ষক নুর হোসেন, নজরুল ইসলাম, শাখাওয়াত হোসেন রাফি,বিধান চন্দ্র শীল, মাওলানা শাহাদাত হোসেন, হাফেজ কামরুল ইসলাম, মাওলানা খোরশেদ আলম, শামিমুল ইসলাম শিপন,রাশিদা আক্তার, সুমাইয়া আক্তার, সারমিন আক্তার-সহ অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠান শেষে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, নগদ অর্থ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
