জাবিতে বিএনপির শিক্ষা নীতিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোঃ তাহমিদুর রহমান, জাবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শিক্ষা নীতি বিষয়ক একটি সেমিনার আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটির শিরোনাম ছিল “BNP’s Education Policy for Nation Building: Now or Never”।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম এর উদ্যোগে বিকেল ৩টায় জাহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী এবং জাবি ও ঢাকা জেলার ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সেমিনারে বিএনপির শিক্ষা নীতি প্রণয়ন কমিটির সদস্যরা প্রস্তাবিত শিক্ষা কাঠামোর বিভিন্ন দিক তুলে ধরেন এবং দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার বিষয়ে তাঁদের মতামত উপস্থাপন করেন।
অনুষ্ঠানে একটি ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীসহ অংশগ্রহণকারীরা শিক্ষা নীতি ও এর ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় করেন এবং প্রশ্ন উত্থাপন করেন।

অনুষ্ঠানটি সমন্বয় করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম। এতে দর্শন বিভাগের অধ্যাপক মোস্তফা এন মানসুর, বিএনপির শিক্ষা নীতি দলের সদস্যদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন আই খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হক এবং জেনএক্স-এর ড. মুনিয়া আমিন প্রমুখ বক্তৃতা করেন।

….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *