মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ
বাঘারপাড়া উপজেলা বিএনপির সম্মানিত সভানেত্রী তানিয়া রহমানের পিতা এবং ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের শ্বশুর মো: ওহিদুর রহমান রাজা মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ রবিবার (১৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৫:১০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল এবং তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোরে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ওহিদুর রহমান রাজা মিয়ার মৃত্যুতে বাঘারপাড়া উপজেলা ও যশোর জেলা রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ।
মরহুমের জানাজার সময় ও স্থান সম্পর্কে পরিবারের পক্ষ থেকে দ্রুতই জানানো হবে বলে নিশ্চিত করা হয়েছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
