মন্তলী হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার নাঙ্গলকোটের মন্তলী হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠান রবিবার দিনব্যাপী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
কলেজ অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে প্রভাষক শরিফুল হাসান রানা ও প্রভাষক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মন্তলী হাইস্কুল এন্ড কলেজ গভর্নিংবর্ডি সভাপতি মো: আমিনুল হক ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, একাডেমিক সুপারভাইজার মো: আনিছুর রহমান, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ঝিকুটিয়া ইসহাক মজুমদার আদর্শ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, মন্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এয়াছিন বাবুল, সমাজ সেবক হাফেজ আবদুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক নাছির উদ্দীন মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন, স্কুল গবর্ণিং বডিল সদস্য ডা: রেজাউল হক, সমাজ সেবক মো: নুরুল ইসলাম, এয়াকুব আলী সোহেল, মাও: মাহফুজ আলম খোন্দকার, মামুন মজুমদার, স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।

অনুষ্ঠান শেষে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *