‎কুবি ভর্তি পরীক্ষায় দুই দিনব্যাপী ইসলামী ছাত্র আন্দোলনের তথ্য সহায়তা এবং ফ্রি মেডিকেল সেবা‎


‎কুবি প্রতিনিধি :

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সহযোগিতায় বিনামূল্যে মেডিকেল সেবা এবং ভর্তি সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

‎আজ শনিবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে কলা ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এ কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

‎সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ভর্তিচ্ছু ও তাদের অবিভাবদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ভর্তি সহায়তা হেল্প ডেস্ক স্থাপন করেন। সেখানে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অবিভাবকদের ফ্রি প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়া ভর্তিচ্ছুদের তথ্য সহায়তা, বিনামূল্যে কলম ও পানিসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী রাখার ব্যবস্থা করা হয়।

‎এবিষয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুবি শাখার সাধারণ সম্পাদক আফসার উদ্দিন ইফতি বলেন, “গতকাল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো ভালোভাবে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। গত দিনের ন্যায় আজকেও আমরা ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য তথ্য সহায়তা এবং ফ্রি মেডিকেল সেবা প্রদান করতেছি। আমরা ভর্তিচ্ছুদের শারীরিক মানসিক সহযোগিতার জন্যে মেডিকেল বুথ বসিয়েছি এবং বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করেছি। আজকেও ৫০ জনের মতো রোগীকে আমরা সেবা দিয়েছি এর মধ্যে বেশিরভাগই অভিভাবক। এর পাশাপাশি গতকাল আগত ভর্তিচ্ছুদের জন্য আমরা আবাসন এবং খাবারের ব্যবস্থা করেছি। এভাবেই ভর্তিচ্ছুদের আমরা নিরাপদ যাত্রা উপহার দিতে আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি।”


‎প্রসঙ্গত, গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি সকাল ১১টায়  এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা একই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *