রাকসুর জিএস এর উপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল

রাবি প্রতিনিধি , মো , আতিকুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) জি এস সালাউদ্দীন আম্মারের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাকসুর নেতা কর্মীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জোহা চত্বরে এসে অবস্থান নেন।

এসময় তারা জুমা, জাবের ও আম্মার জুলাইয়ের অহংকার, নারায়ে তাকবির আল্লাহু আকবর, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, বিচার চাই বিচার চাই—হাদি হত্যার বিচার চাই, জিএসের ওপর হামলা কেন—ইন্টারিম জবাব চাই, ডগ আর পুলিশ—দুটোই খবিশ—এমন বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

রাকসুর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজমুছ সাকিব বলেন, ‘আমাদের ভাই হাদির ওপর দেশীয় দোসর ও বহিরাগত শত্রুরা হামলা চালিয়েছে। হাদি এমন একটি স্বাধীন ও পরনির্ভরশীলতামুক্ত বাংলাদেশ চেয়েছিল, যা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। এটাই ছিল তার অপরাধ।

শহীদ হাদির বিচারের দাবিতে আমরা যখন জুলাইয়ের শহীদদের রক্তের ওপর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে যাই, তখন তারা ন্যায়ের বদলে আমাদের ভাইদের ওপর গুলি চালায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এই অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

উল্লেখ্য, শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে আন্দোলনরত অবস্থায় সংঘর্ষে আহত হন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। আজ শুক্রবার দুপুরের পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *