জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যবিপ্রবিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

যবিপ্রবি প্রতিনিধি:ইমরান হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোটকে কেন্দ্র করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিশেষ নিরাপত্তা ও প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এস. এম. নুর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে বাধ্যতামূলকভাবে আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের হলসমূহে অবস্থানরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরে ও বাইরে মোটরবাইকে চলাচলের ক্ষেত্রে প্রধান গেইটে ডিউটিরত নিরাপত্তা কর্মীদন গেইট খুলে দিতে বাধ্য থাকবেন এবং শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচলের সুবিদার্থে পকেট গেট খোলা রাখা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *