“যতদিন বেঁচে আছি, মানবতার পাশে থাকব” — পরিমল বিশ্বাসের অঙ্গীকার


মানবিকতা আর ভালো কাজের অঙ্গীকারে অবিচল এক সমাজসেবী পরিমল বিশ্বাস। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “যতদিন বেঁচে আছি, মানবতার পাশে থাকব। মানবিক কাজে যুক্ত ছিলাম, আছি এবং থাকব।” এই দর্শনকে ধারণ করেই দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি।
যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়ন এর আজমেহেরপুর গ্রাম-এর বাসিন্দা পরিমল বিশ্বাস স্থানীয়ভাবে একজন মানবিক ও নির্ভরযোগ্য মানুষ হিসেবে পরিচিত। অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই তাঁর কাজের মূল লক্ষ্য।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, বিপদে-আপদে পরিমল বিশ্বাস সবসময় সবার আগে এগিয়ে আসেন। প্রচারের আলো নয়, নীরবেই কাজ করতে ভালোবাসেন তিনি। তাঁর এই মানবিক উদ্যোগ এলাকার তরুণ সমাজকে সমাজসেবায় উদ্বুদ্ধ করছে বলে মনে করছেন সচেতন মহল।
পরিমল বিশ্বাস মনে করেন, ভালো কাজের কোনো বিকল্প নেই। মানুষ মানুষের পাশে দাঁড়ালেই সমাজ বদলায়। তাঁর মতো মানবিক মানুষের হাত ধরেই একটি সুন্দর ও সহানুভূতিশীল সমাজ গড়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *