যবিপ্রবি ডিবেট ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি : ইমরান হোসেন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)  ডিবেট ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ শরিফ হোসেন গ্যালারিতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ডিবেট ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বাপ্পির সঞ্চালনায় ও সভাপতি মোঃ মোতালেব হোসেনের উপস্থিতিতে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন যবিপ্রবি ডিবেট ক্লাবের উপদেষ্টা কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ নৌশিন আমিন, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আশরাফুল আলম, ফার্মেসী বিভাগের প্রভাষক ড. মোঃ আরমান ইসলাম, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আসিফ আব্দুল্লাহ সহ ডিবেট ক্লাবের অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *