কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন উত্তরবঙ্গ ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ বিন সামাদ এবং বাংলা বিভাগে অধ্যাপক ড. মো. মোকাদ্দেসুল ইসলাম বিদ্যুৎ।
ইফতার মাহফিলের ব্যাপারে উত্তরবঙ্গ ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কাজী মিরাজ বলেন, ” প্রতিবছরের মতো এবারও আমরা উত্তবঙ্গ ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়েজন করেছি৷ যারা উপস্থিত হয়েছে সকলকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। সকলে দোয়া করবেন আমরা উত্তরবঙ্গের মানুষ সবসময় যাতে এভাবে একসাথে থাকতে পারি। ”
সভাপতি মো. মাহাবুর রহমান বলেন, ” সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। উত্তরবঙ্গ ছাত্রকল্যাণ পরিষদ আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের শিক্ষরা এবং উত্তরবঙ্গের সকল শিক্ষার্থীদের সাহায্যের ফলে আজকের এই আয়োজন সম্ভব হয়েছে। আশাকরি সামনেও আমরা এমন আয়েজন করতে পারবো। “
