কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাডমিন্টন কোর্টে এ প্রোগ্রামের আয়োজন করা হয়৷
সংগঠনটির আহ্বায়ক সাইদুল ইসলাম শাওন বলেন, ‘আমাদের নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদ সংগঠনের প্রতি বছরের ন্যায় আমরা একটি ইফতার মাহফিল আয়োজন করি। ধারাবাহিকতায় এ বছরও আমরা একটা ইফতার মাহফিলের আয়োজন করেছি। আপনারা জানেন যে আমাদের দুইজন শিক্ষক রয়েছে। দু’জনই অসুস্থ তার কারণে আজকে থাকতে পারে নাই। আজকে যারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমি নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের আহবায়ক হিসেবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’
