বাকৃবির ভেটেরিনারি টিচিং হাসপাতালে ছাত্রীদের নামাজের সুব্যবস্থা 

বাকৃবি প্রতিনিধি:


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালে ছাত্রীদের ধর্মীয় ইবাদত পালনের সুবিধার্থে নামাজ ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ মে) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভেটেরিনারি টিচিং হাসপাতালের ২য় তলায় ওই কক্ষটির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম, সার্জারি ও অবসটেটিক্স  বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রফিকুল আলম, মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. মো. তাওহীদুল ইসলাম, অধ্যাপক ড. এম আরিফুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক মোছা. সোনিয়া পারভীন। 

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা এবং সাধারণ শিক্ষার্থীরা।

এসময় ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, ছাত্রীদের দীর্ঘদিনের চাহিদার কথা বিবেচনা করে এই নামাজ ঘরের ব্যবস্থা করা হয়েছে। আগে অনেক ছাত্রীকে নামাজ আদায়ের জন্য কষ্ট করে হলে যেতে হতো। এখন তারা ভেটেরিনারি টিচিং হাসপাতালেই স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবে, পাশাপাশি কিছুটা বিশ্রাম নেওয়ারও সুযোগ পাবে। আমরা চাই শিক্ষার্থীরা যেন সুন্দর ও নিরিবিলি পরিবেশে ধর্মীয় ইবাদত পালন করতে পারে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *