বাকৃবি প্রতিনিধি,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (বাউসিসি) ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে পশুপালন অনুষদের অধ্যাপক ড. মোঃ শহিদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মোস্তাক আবিদ স্বপ্নীল দ্বায়িত্বপ্রাপ্ত হয়েছেন।কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মোঃ নাহিদ সাত্তার এবং অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অতিরিক্ত সাধারণ সম্পাদক বিশ্বাস মনন রহমান, ফারিয়া আফরিন প্রমি এবং মায়েশা ফারজানা মৃদুলা; কোষাধ্যক্ষ অনিন্দ্রিতা জেনিফার পালমা; সাংগঠনিক সম্পাদক মো. নাবিউল হক, রাইদা তাসনিম; যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. আরকানুল ইসলাম, মো. সাব্বির হোসেন, মো. আশিকুর রহমান ও মো. রিয়াদ হোসেন; মানবসম্পদ ব্যবস্থাপক মো. রুহুল খান মুন, সাবিহা সুলতানা পুস্পা, মো. সানজিদ মাহমুদ; গবেষণা ও উন্নয়ন ব্যবস্থাপক মো. সাদমান হাফিজ সিয়াম, মেহজাবিন ফাইজা, সোহানা আফরোজ বৃষ্টি, মো. আবু হুরায়রা আল রিজন; কমিউনিকেশন লিড তানজিলুল ইসলাম প্রমি, ফারহানা ইসলাম, তৌহিদুর রহমান, প্রত্যাশা দাশ অর্থি, মুহতাসিমুল ইসলাম, তানজিনা রহমান। ডিজিটাল কন্টেন্ট নির্মাতা আবদুল্লাহ আল সায়িদ, মো. মাসুম খান, সাকিব আহমেদ, নওশিন ফাইকা ইসলাম, মীম বিনতে আসাদ ও ইশতিয়াক আদিক; মিডিয়া এন্ড রিলেশন পদে হিমানী মন্ডল, ধ্রুব দাশ, লতিফা ইয়াসমিন, তাসনিমুল হাসান ইউশা, সাদিয়া ইসলাম সারা ও আলিনুর রহমান; ইভেন্ট ব্যবস্থাপক নাদিয়া তাবাসসুম, জাকিয়া আলম জেরিন, মো. ফাইরুজ আহমেদ, বিপ্লব কুমার মহন্ত ও তাহসিন আবরার।
এছাড়া কমিটিতে ১১ জন শিক্ষক উপদেষ্টা হিসেবে এবং ২৯ জন এলামানাই হিসবে রয়েছেন।
