কুমিল্লা নামে বিভাগ চাই – মোহাম্মদ আলাউদ্দিন

কুমিল্লা নামেই বিভাগ চাই
মোহাম্মদ আলাউদ্দিন

কুমিল্লা মোদের গর্বের স্থান,
বীরের রক্তে গড়া এ প্রাণ।
ইতিহাস বলে, সংস্কৃতি গায়-
কুমিল্লা নামেই বিভাগ চাই।

দাউদকান্দি-লাকসাম-নাঙ্গলকোট,
উন্নয়ন ধারায় বেঁধেছে জোট।
একটাই দাবি, একটাই ধ্বনি-
“কুমিল্লা বিভাগ চাই এখনই!”

জনগণের দাবি, সময়ের ডাক,
কুমিল্লা এবার বিভাগ হোক।
অর্থনীতি-শিক্ষা-কৃষির জয়,
কুমিল্লা নামেই বিভাগ চাই।

ঢাকা দূরে, চট্টগ্রামও তাই,
নিজের কেন্দ্রেই প্রশাসন চাই!
সব যুক্তি বলে, সময়ও কয়-
কুমিল্লা নামে বিভাগ চাই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *