কুমিল্লা -১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করলো হাইকোর্ট

সাইফুল ইসলাম :
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির আরেক প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
মনোনয়নপত্রের বৈধতা চেয়ে দায়ের করা রিটের প্রেক্ষিতে রবিবার শুনানি শেষ এ আদেশ দেন হাইকোর্ট।

এর আগে মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মোবাশ্বের আলম ভূঁইয়া হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন। গত কয়েক দিনের নাটকীয়তার পর অবশেষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া মনোনয়ন ফিরে পেলেন।

মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন আদালত বৈধ ঘোষণা করায় তার অনুসারী নেতা-কর্মীদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। মনোনয়ন বৈধ হওয়ার খবরে নাঙ্গলকোট উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল করেছেন নেতা-কর্মীরা।

এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন আব্দুল গফুর ভূঁইয়া । হলফনামায় দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র বাতিল করে হাইকোর্ট । এ আদেশের বিরুদ্ধে আব্দুল গফুর ভূঁইয়া চেম্বার জর্জ আদালতে রিট দায়ের করেছেন। সোমবার রিটের শুনানী হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *