চান্দিনা স্টুডেন্টস অর্গানাইজেশনের নেতৃত্বে  বকর–রাসেল 

কুবি প্রতিনিধি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চান্দিনা  উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘চান্দিনা  স্টুডেন্টস অর্গানাইজেশন ‘ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইসিটি বিভাগের ২০২০-২১  শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আবু বকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রাসেল মিয়া ।  

শুক্রবার ( ৬ মার্চ ) সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।  

 নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আবু বকর সিদ্দিক,  মোঃ বিরহান উদ্দীন,  নাসির উদ্দীন,  কানিজ ফাতেমা,  ওমর ফারুক ও নুসরাত, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে  তৌহিদুল ইসলাম ও সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জুবায়ের, শান্তা, আরিফ ও অন্তর, দপ্তর সম্পাদক  শ্রীকান্ত দত্ত এবং সাদিয়া আক্তার স্মৃতি , অর্থ সম্পাদক  সুমন আহমদ,  শিক্ষা ও পাঠচক্র সম্পাদক  সুমা,  উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হিসেবে সাদিয়া মিম, আইন বিষয়ক সম্পাদক জিহাদ খান এবং উপ-আইন বিষয়ক সম্পাদক আহমদ শফী।  

এছাড়াও কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন খালেদ সাইফুল্লাহ, তানভীর মাহতাব সাদ, আবদুল্লাহ আল নোমান, সাবিনা ইয়াসমিন ,মোঃ আরিফুল হাসান, সাবিকুন নাহার মীম।

সদ্য মনোনীত সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া বলেন, ‘নিজ জন্মভূমির সংগঠন “চান্দিনা স্টুডেন্টস অর্গানাইজেশন”কে এগিয়ে নেওয়ার জন্য যা যা উদ্যোগ নেওয়া লাগে, স্টুডেন্ট প্রতিনিধি হিসেবে তা-ই করবো। সবার সহযোগিতা ও দোয়া নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো, ইনশাআল্লাহ।’

সভাপতি মোঃ আবু বকর বলেন, ‘চান্দিনা স্টুডেন্ট অর্গানাইজেশনকে প্রানবন্ত ও সাফল্যমন্ডিত করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা গ্রহণ করবো,ইনশাআল্লাহ।আর এতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এগিয়ে যাবে আমাদের প্রাণের সংগঠন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *