
সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে যুবসমাজের আয়োজনে ইফতার মাহফিল শুক্রবার বিষ্ণুপুর দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মৌকরা ইউনিয়ন যুবদল সদস্য সচিব জাকির হোসেন ছুট্ট, যুগ্ম আহ্বায়ক মনসূর আলম, ওমান প্রবাসী জুয়েল ও প্রবাসী মোহাম্মদ হাসান।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মৌকরা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মাস্টার মাহবুব উল হক, ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক আহ্বায়ক মোহাম্মদ আজাদ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন, নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা প্রফেসর আব্দুল কাদের, নাঙ্গলকোট পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ আহমদ, মৌকরা ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি শরিফুজ্জামান সবুজ, সাধারণ সম্পাদক সোহেল রানা, ছাত্রদল নেতা জামাল হোসেন, ৮নং ওয়ার্ড যুবদল নেতা সাইফুল, ওমর ফারুক, সুজন, হেলাল প্রমুখ।
ইফতার মাহফিলে কুমিল্লা-১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন বিষ্ণুপুর দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদ খতিব মাওলানা নেয়ামত উল্লাহ।