নির্বাচন পরবর্তী চার মাসের কার্যক্রম তুলে ধরতে আগামীকাল জাকসুর সংবাদ সম্মেলন

মোঃ তাহমিদুর রহমান, জাবি প্রতিনিধি

নির্বাচন পরবর্তী চার মাসের কার্যক্রম তুলে ধরতে আগামীকাল জাকসুর সংবাদ সম্মেলন।

মোঃ তাহমিদুর রহমান, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন পরবর্তী গত চার মাসের কার্যক্রম তুলে ধরতে আগামীকাল বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। একই সঙ্গে এদিন জাকসুর নতুন ওয়েবসাইটও উদ্বোধন করা হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জাকসুর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। পোস্ট অনুযায়ী, আগামীকাল সকাল ১১টায় জাকসু ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, দায়িত্ব গ্রহণের পর গত চার মাসে আমরা যে সব কার্যক্রম সম্পন্ন করেছি, বর্তমানে যে কাজগুলো চলমান রয়েছে এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ সবকিছু স্বচ্ছভাবে উপস্থাপন করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থে আমাদের সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত রাখা আমাদের দায়িত্ব।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও যোগাযোগ আরও সহজ করতে জাকসুর নিজস্ব ওয়েবসাইট চালু করা হবে। ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মতামত, অভিযোগ ও পরামর্শ সরাসরি অনলাইনে জমা দিতে পারবে। পাশাপাশি জাকসুর সকল কার্যক্রম ও আপডেট নিয়মিতভাবে সেখানে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *