“বিজ” নবীনগর-২ শাখার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এনজিওর ৩৯৭তম শাখার (নবীনগর-২ শাখা) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিজ- নবীনগর শাখায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন ঘোষণা করেন- বিজ প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক ও টিম লিডার (টিম-৫) মো. মনিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বিজ এনজিও ৫২ বছরেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন এ শাখার মাধ্যমে নবীনগর এলাকার মানুষের কর্মসংস্থান, ক্ষুদ্র ঋণ কার্যক্রম ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

এসময় বক্তব্য রাখেন- আল-আরাফাহ্ ব্যাংকের ম্যানেজার সৈয়দ আলাউল হক, কুমিল্লা-২ জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মো. আফছার আলী, সিনিয়র কমপ্লায়েন্স অফিসার অনুপ চন্দ্র সরকার, নবীনগর সাব-জোনের সাব-জোনাল ম্যানেজার মো. সোহেল রানা এবং নবীনগর-২ শাখার ম্যানেজার জামিরুল ইসলাম। বক্তারা প্রতিষ্ঠানের সেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিবপুর শাখার ম্যানেজার মো. আলা উদ্দিন, তিতাস শাখার ম্যানেজার আবদুর রহমান, নবীনগর শাখার ম্যানেজার আবদুল কাদির, কৃষ্ণনগর শাখার ম্যানেজার মাশুকুর রহমান, বাঙ্গুরা শাখার ম্যানেজার মামুন মিয়া, পিদিম ফাউন্ডেশন নবীনগর শাখার ম্যানেজার আবদুস সালাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রাহক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *