ভাষা শহীদদের স্মরণে জাবি ইন্ডিজেনাস স্টুডেন্ট’স এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

মোঃ তাহমিদুর রহমান, জাবি প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ইন্ডিজেনাস স্টুডেন্টস’ এসোসিয়েশন এবং আদিবাসী শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন ‘আরফি’।

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সভাপতি টুটুল তঞ্চঙ্গ্যা বলেন, শহীদ মিনারে ফুল অর্পণ করা কেবল একটি আনুষ্ঠানিকতা না। এটি আমাদের ভাষার প্রতি এবং ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ। আমরা এই দিনটিকে বিশেষভাবে অনুভব করি।

তিনি আরও বলেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়- এটি আমাদের অস্তিত্ব, ইতিহাস ও সংস্কৃতির পরিচয়। তাই বাংলা ভাষার পাশাপাশি দেশের সকল আদিবাসী মাতৃভাষার সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।বাংলা ও সকল মাতৃভাষা চিরজীবী হোক।

এ সময় তিনি ভাষার বৈচিত্র্য রক্ষা, সকল মাতৃভাষার চর্চা বিস্তার এবং সাম্য-ন্যায়ের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *