শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যবিপ্রবিতে ২৪ ঘন্টা মেডিকেল সেবা চালু

যবিপ্রবি প্রতিনিধি: ইমরান হোসেন

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টা যবিপ্রবির ডাঃ এম আর খান মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা চালু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি) প্রশাসন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ দীপক কুমার মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ডাঃ এম আর খান মেডিকেল সেন্টার নিয়মিতভাবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। পাশাপাশি রাত ৮টা থেকে পরবর্তী দিন সকাল ৯টা পর্যন্ত এবং অফিস ছুটিকালীন সময়ে আবাসিক মেডিকেল অফিসার অনকলের মাধ্যমে জরুরি চিকিৎসা সেবা প্রদান করবেন। অফিস ছুটিকালীন সময় এবং রাত ৮টার পর জরুরি সেবা সশরীরে গ্রহণ করতে হলে শিক্ষার্থীদের হল প্রভোস্ট অথবা কেয়ারটেকারের মাধ্যমে মেডিকেল অফিসারের কাছে চিকিৎসার জন্য যেতে হবে। এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উক্ত জরুরি সেবা গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত ফি প্রদান করতে হবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠন, ২৪ ঘন্টা মেডিকেল সেবা চালু, দ্রুত রাস্তা সংস্কারসহ নয় দফা দাবিতে গত ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শিক্ষার্থীরা যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল মজিদের কাছে স্মারকলিপি দেন। পরবর্তীতে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *