সাংবাদিক মার্ক টালির মৃত্যুতে বাংলাদেশ একজন প্রকৃত বন্ধুকে হারালো: জাবি উপাচার্য

মোঃ তাহমিদুর রহমান, জাবি প্রতিনিধি

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক মার্ক টালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

আজ (২৬ জানুয়ারি) এক শোকবার্তায় তিনি এই বরেণ্য সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

শোকবার্তায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে বিবিসির পেশাদার সাংবাদিক হিসেবে মার্ক টালি বাঙালির দুর্দশা ও সংগ্রামের সত্যচিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন। তাঁর প্রতিবেদন আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। “তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন সত্যিকারের বন্ধুকে হারালো,”—শোকবার্তায় উল্লেখ করেন উপাচার্য।

মার্ক টালির মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছে।

উল্লেখ্য, সোমবার (২৬ জানুয়ারি) ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে সাংবাদিক মার্ক টালির মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯০ বছর।

….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *