সাইফুল ইসলাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী
আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া’র পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আহছান উল্লাহ।
রবিবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা বিএনপি কার্যালয়ে গফুর ভূঁইয়া’র হাতে ফুল দিয়ে একাত্মতা প্রকাশ করেন তিনি। উপস্থিত নেতাকর্মীরা করতালি দিয়ে আহছান উল্লাহকে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া, উপজেলা বিএনপি সভাপতি আলি আক্কাস, পৌরসভা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন নয়ন, সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কলিমুল্লাহ, মক্রবপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, বিএনপি নেতা এনাম ভূঁইয়া প্রমুখ।
যুবদল নেতা আহসান উল্লাহ বলেন, বিগত ১৭ বছর বিএনপি’র পক্ষে কাজ করায় আমাদেরকে নানা নির্যাতন ও জেল জুলুমের শিকার হতে হয়েছে।
তবে দলের পক্ষ থেকে যেহেতু আব্দুল গফুর ভূঁইয়াকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে, তাই আমরা সবাই তাকে বিজয়ী করতে কাজ করা উচিত।
আমরা আশা করি তিনি বিজয়ী হতে পারলে সংসদে গিয়ে এলাকার পক্ষে কথা বলবেন এবং উন্নয়ন মূলক কাজ করবেন।
এক্ষেত্রে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক ছাতার নিচে আসার আহ্বান জানান তিনি।
