ইবি শাখা ছাত্রশিবিরের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃত্বে ইউসুফ ও রাফি

ইবি প্রতিনিধি : মো এমদাদুল হক

ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি শাখা ছাত্রশিবিরের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে। সংগঠনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ইউসুব আলী ও আল-ফিকহ্ এন্ড ল বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাফি।

গতকাল শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আজ ১০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ইসলামী বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভবনে শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ছাত্রঅধিকার সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মো. ফাজায়েল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজোয়ান, আইআইইআরের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান। 


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত ইউসুফ আলীকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। 
সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি ইউসুফ আলী শাখা সেক্রেটারি হিসেবে রাশেদুল ইসলাম রাফি ও  সাংগঠনিক সম্পাদক হিসেবে জাকারিয়া হোসাইনকে মনোনীত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *