ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় চর্চার জন্য একটি মন্দির প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এম এয়াকুব আলী।
শুক্রবার (২৩ জানুয়ারি) ক্যাম্পাসে অনুষ্ঠিত সরস্বতী পূজার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি প্রদান করেন।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর ধর্মীয় অনুভূতি ও চর্চার সুযোগ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। সেই লক্ষ্যেই সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য একটি মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় সকল ধর্ম ও বিশ্বাসের মানুষের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও সমান অধিকারভিত্তিক শিক্ষাঙ্গন।”
