কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী সংগঠন ‘ল ক্লিনিকের উদ্যোগে বিভাগের সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) আইন বিভাগের প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
আইন বিভাগের বিভাগীয় প্রধান সাদিয়া তাবাসসুম বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী সবাইকে একসাথে দেখে আমি খুবই আনন্দিত। অল্প সময়ে এত সুন্দর আয়োজনের জন্য যারা কাজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবার জন্য দোয়া রইলো এবং অগ্রীম ঈদ মোবারক।’
