‎কুবির দাউদকান্দি-তিতাস-মেঘনা স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত




‎কুবি প্রতিনিধি

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দাউদকান্দি-তিতাস-মেঘনা উপজেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘দাউদকান্দি-তিতাস-মেঘনা স্টুডেন্ট এসোসিয়েশন’ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাডমিন্টন কোর্টে এ প্রোগ্রাম আয়োজন করা হয়৷

‎সংগঠনটির সাধারণ সম্পাদক পলি আক্তার বলেন,’পবিত্র মাহে রমজানের এই ইফতার মাহফিল আমাদের এসোসিয়েশনের জন্য ছিল এক মিলনমেলা। সবার উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণ আয়োজনকে আরও প্রাণবন্ত করেছে। সেইসাথে একসাথে ইফতার করার এই মুহূর্তগুলো আমাদের বন্ধনকে আরও দৃঢ় করেছে। সবার প্রতি রইলো আন্তরিক ভালোবাসা ও দোয়া।’


‎সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, ‘দাউদকান্দি-তিতাস-মেঘনা স্টুডেন্ট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ এবং বিশেষ করে সাবেক ভাইয়েরা সহ বিভিন্নভাবে যারা আমাদের সহোযোগিতা করে যাচ্ছেন তাদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। সবাইকে নিয়ে সামনের দিনগুলোতে আমাদের আয়োজনগুলো আরও বৃহৎ পরিসরে হবে ইনশাআল্লাহ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *