‎কুবি ভর্তি পরীক্ষা চলাকালীন শাখা ছাত্রদলের নির্বাচনী প্রচারণা 




‎কুবি প্রতিনিধি: 


‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন অভিভাবকদের কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সম্পর্কে ধারণা দেওয়া এবং কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণা চালায় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 

‎শনিবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত কলা ও সামাজিক বিজ্ঞান, আইন এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় তারা এ প্রচারণা চালায়। 

‎এ ব্যাপারে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার বলেন, ‘আমরা উপস্থিত অভিভাবকদের মধ্যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং তারেক রহমানের দেশ পরিচালনার পরিকল্পনা নিয়ে কথা বলি। এবং এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর কুমিল্লার উন্নয়ন নিয়ে যে ৯ দফা সে সম্পর্কে সবাইকে বলি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *