কুবি প্রতিনিধি:
সমাজের শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে টিক্কাচর মহাশ্মশান বৃদ্ধাশ্রমে শীতবস্ত্র বিতরণ করেছে লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে এ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, এসময় তারা ২৪টি শীতবস্ত্র বিতরণ করে। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে ক্লাবের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে কর্মসূচি বাস্তবায়নে অংশগ্রহণ করেন।
লিও ক্লাবের সভপতি মো. সফিকুল ইসলাম বলেন,
“সমাজের অসহায় ও প্রবীণ মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইনশাআল্লাহ, আগামীতেও লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি মানবকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের পাশে থাকবে।”
সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান সিয়াম বলেন, “জীবনের শেষ প্রান্তে এসে কেউ যেন শীত ও একাকীত্বে কষ্ট না পায়—এটাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে প্রবীণদের চোখের ভাষা আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে। তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে তিনি মানবিক দায়িত্ব পালনের এক গভীর তৃপ্তি অনুভব করেছেন।”
