স্টাফ রিপোর্টার, সোনালী দেশ:
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কুমিল্লা দক্ষিণ জেলা শাখার নব ঘোষিত ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান খোকনকে আহ্বায়ক কমিটির সংবর্ধনা ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দল ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান খোকনের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান ওয়াসিম।
অনুষ্ঠান শুরুতে নব ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দল ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান খোকনকে ফুলেল শুভেচ্ছা জানান অতিথি বৃন্দ।
সদস্য সচিব হাফেজ ইকবাল হোসেন নোমানের প্রানবন্ত সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর ওলামা দল আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা শাহজাহান ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, লাকসাম উপজেলা আহ্বায়ক মাওলানা সাইফুল ইসলাম মজুমদার, লালমাই উপজেলা আহ্বায়ক মাওলানা আবুল কালাম, মনোহরগঞ্জ উপজেলা সদস্য সচিব মাওলানা আব্দুর রহমান শামিম,নাঙ্গলকোট উপজেলা সদস্য সচিব মাওলানা নাজমুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহান যুগ্ম আহ্বায়ক ইফরান আহাম্মদ ভূঁইয়া, হাফেজ মহিবুল ইসলাম,ইব্রাহিম খান, নাঙ্গলকোট উপজেলা যুগ্ম আহ্বায়ক হাফেজ ফেয়ার আহম্মদ, লাকসাম পৌরসভা আহ্বায়ক হাফেজ মাওলানা তোফায়েল আহমদ, সদস্য সচিব মাওলানা নাসির উদ্দীন, নাঙ্গলকোট পৌরসভা সিনিয়র যুগ্ম আহবায়ক ক্বারী আব্দুল মোতালেব, সদস্য সচিব একেএম ইউসুফ, চৌদ্দগ্রাম উপজেলা সদস্য মনির আহমেদ, ওলাম দল নেতা নোমান হোসাইন, ওয়াহিদ উল্লাহ, মাহবুবুর রহমান , হাফেজ ইসমাইল বিন হোসাইন।
আলোচনা সভা শেষ বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়।মুনাজাত পরিচালনা করেন প্রিন্সিপাল মাওলানা শাহজাহান ভূঁইয়া।