কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আলহাজ্ব মিজানুর রহমান খোকন

স্টাফ রিপোর্টার, সোনালী দেশ:
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক নির্বাচিত হলেন আলহাজ্ব মিজানুর রহমান খোকন।

মঙ্গলবার (৬জানুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ’র স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আলহাজ্ব মিজানুর রহমান খোকনকে কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক ঘোষণা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব মাওলানা কাজী সেলিম রেজা এবং সদস্য সচিব এডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হাসেম এর সিদ্ধান্তে কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জিয়াউর রহমান শারীরিকভাবে অসুস্থ হওয়ায় একই কমিটির অন্যতম যুগ্ম আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান খোকনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক এর দায়িত্ব প্রদান করা হলো।

জানা যায়, আলহাজ্ব মিজানুর রহমান খোকন সৌদি আরবের জেদ্দা শাখা বিএনপি সাবেক সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *