কুমিল্লা – একটি নাম নয়, এটি একটি আবেগ, একটি ইতিহাস, একটি স্বপ্নের সম্ভাবনা। প্রস্তাবিত কুমিল্লা বিভাগ কেবল একটি প্রশাসনিক ইউনিট নয়; এটি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি এবং আত্মমর্যাদার প্রতিফলন।
আমাদের এই পবিত্র মাটিতে জন্ম নিয়েছেন বহু জ্ঞানী, রাজনীতিবিদ, সংস্কৃতিপ্রেমী ও দেশপ্রেমিক মানুষ। কুমিল্লা বিভাগের মাধ্যমে আমরা ইতিহাসের গৌরবকে আরও শক্তিশালী করতে চাই, চাই উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দিগন্ত খুলে যাক।
কুমিল্লা-১০ তথা নাঙ্গলকোট- লালমাই উপজেলার কৃতি সন্তান এডভোকেট মোঃ মাঈন উদ্দিন কুমিল্লাবাসীর আশা-আকাঙ্ক্ষার শক্ত কণ্ঠস্বর। তিনি বারবার কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি বিভিন্ন মিডিয়ায় তুলে ধরেছেন, জনগণের পাশে দাঁড়িয়ে তাঁদের অধিকার আদায়ে সোচ্চার থেকেছেন। তাঁর দূরদর্শিতা ও নেতৃত্বে আমরা আশাবাদী — কুমিল্লা বিভাগ অচিরেই বাস্তবে রূপ নেবে।
কুমিল্লা বিভাগের প্রতি ভালোবাসার একটি প্ল্যাটফর্ম। এখানে থাকবে ইতিহাস, সংস্কৃতি, ভাষা, আন্দোলন ও উন্নয়ন ভাবনার চিত্র। আসুন, সবাই মিলে গড়ে তুলি আমাদের প্রিয় কুমিল্লা বিভাগকে — সমৃদ্ধ, ঐতিহ্যবাহী ও প্রগতিশীল একটি অঞ্চলে।