গাকৃবিতে দ্বিতীয় বারের মতো বিশ্ববিদ্যালয় সংস্কারের ১৮ দফা নিয়ে বৈঠক

গাকৃবি প্রতিনিধি:

গত ৫ আগস্টের পর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের নিকট বিশ্ববিদ্যালয় সংস্কারের ১৮ দফা দাবি উত্থাপন করে। দীর্ঘদিনের আন্দোলনের পর প্রশাসন দাবিগুলো মেনে নিয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেয়। বেশকিছু দাবি বাস্তবায়ন হলেও, অনেকগুলো এখনো বাস্তবায়ন হয়নি। এ নিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। অবশেষে গতকাল ( ০৮ জানুয়ারি, ২০২৫ ইং), কৃষি অনুষদের কনফারেন্স রুমে প্রশাসনের সাথে শিক্ষার্থীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার, প্রক্টর এবং পরিচালক ছাত্রকল্যাণ উপস্থিত ছিলেন। রাত সাড়ে ৭ টায় শুরু হয়ে ১১ টায় শেষ হওয়া মিটিং এ শিক্ষার্থী প্রতিনিধি রা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় অবশিষ্ট দাবিগুলো কতদিনের মধ্যে প্রশাসন পূরণ করবে এ নিয়ে আলোচনা হয়। এছাড়া আগামী ১৫ তারিখে ছাত্রসংসদের পরিমার্জন/ পরিশোধনকৃত গঠন্তন্ত্র চূড়ান্ত করার দিন ধার্য করা হয়। সেমিস্টার সিস্টেম চালু করা সহ, স্বাধীন সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *