গত ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে গাকৃবি ছাত্র সংসদের গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জনের কাজ সম্পন্ন হয়। এরই ধারাবাহিকতায় আজ সকাল ১১টায় ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে গঠনতন্ত্রের পরিমার্জিত ও চূড়ান্ত কপি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন এবং পরবর্তীতে ইউজিসির চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে আগামী টার্মে গাকৃবি ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা হবে—এ মর্মে তাঁরা আশ্বাস প্রদান করেন।
