সাইফুল ইসলাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ বরুড়া আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সভাপতি ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সাথে কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
গতকাল বুধবার সন্ধ্যায় গুলশানের নিজ অফিসে এই শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দল ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান খোকন,সদস্য সচিব হাফেজ ইকবাল হোসেন নোমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবু হায়াত, মাওলানা মাহবুবুর রহমান, সদস্য হাফেজ রবি উল্লাহ,মাওলানা সাইফুল ইসলাম, প্রিন্সিপাল মাওলানা মাঈন উদ্দিন, মাওলানা আবুল বাশার, মাওলানা আব্দুর রহমান শামীম প্রমুখ।
