চিরকুমারত্ব আমাদের পরিচয়, ঐক্য আমাদের শক্তি” — মাভাবিপ্রবিতে চিরকুমার সংঘের আত্মপ্রকাশ

টাঙ্গাইল প্রতিনিধি

“চিরকুমারত্ব আমাদের পরিচয়, ঐক্য আমাদের শক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২২তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে চিরকুমার সংঘের আত্মপ্রকাশ ঘটেছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এই সংঘের মূল লক্ষ্য হলো ক্যাম্পাসে নৈতিকতা ও শালীনতা বজায় রাখা এবং অনৈতিক ও অবৈধ সম্পর্কের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা। এ বিষয়ে সংগঠনটির পরিসংখ্যান বিভাগের সহ-সভাপতি হাবিব বলেন,
“এই ক্যাম্পাসে কোনো কাপল কালচারকে আমরা উৎসাহিত করবো না। অবৈধ প্রেম নয়—আমাদের মূল বার্তা হলো হালাল বিয়ে।”
তিনি আরও জানান, চিরকুমার সংঘকে একটি স্থায়ী ও আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। সংগঠনের কোনো সদস্য হারাম বা অনৈতিক সম্পর্কের সঙ্গে যুক্ত হতে পারবে না। তবে ভবিষ্যতে সবাই সামাজিক ও ধর্মীয়ভাবে স্বীকৃত হালাল বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।
এদিকে FTNS বিভাগের সহ-সভাপতি পলাশ তার অনুভূতি প্রকাশ করে বলেন,
“আমি খুবই এক্সাইটেড। এতদিন পর মাভাবিপ্রবিতে সত্যিই একটি কাজের সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে—এটা ভেবে খুব ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ। সামনে আমরা আরও অনেক ভালো ও গঠনমূলক কার্যক্রম নিয়ে আসবো, ইনশাআল্লাহ।”
চিরকুমার সংঘের এই উদ্যোগের ফলে ইতোমধ্যেই শিক্ষার্থীদের মাঝে সংগঠনটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একেবারেই ভিন্ন চিন্তাধারা ও উদ্দেশ্য নিয়ে আত্মপ্রকাশ করায় শিক্ষার্থীদের মধ্যে সংগঠনটিকে ঘিরে কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ক্যাম্পাসকে সুন্দর, শালীন ও সুশৃঙ্খল পরিবেশে রাখার ক্ষেত্রে এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *