চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা ওলামা দলের সাংগঠনিক সভা


সাইফুল ইসলাম :


বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভার আয়োজনে সাংগঠনিক সভা শুক্রবার বিকালে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা ওলামা দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রিন্সিপাল মাওঃ আব্দুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি, বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী কামরুল হুদা।

প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দল ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান খোকন।

চৌদ্দগ্রাম উপজেলা ওলামা দল সদস্য মৌলভী মনির আহমেদ প্রানবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দল সদস্য সচিব হাফেজ মোহাম্মদ ইকবাল হোসেন নোমান, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক কাজী মুহাব্বত, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *