জাপানের মর্যাদাপূর্ণ এনইএফ শিক্ষাবৃত্তি পেলেন বাকৃবির ১২জন শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১২ জন মেধাবী শিক্ষার্থীকে জাপান ভিত্তিক প্রতিষ্ঠান নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বাকৃবির শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় উৎসাহ করতে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে জানুয়ারি-ডিসেম্বর/২০২৫ সময়কালের জন্য বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক, ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, শিক্ষা বিষয়ক শাখার এডিশনাল রেজিস্ট্রার ড. ফারুক আহম্মদ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মোছা. জান্নাতি আকতার বন্যা (ভেটেরিনারি), মো. আল আমিন (ভেটেরিনারি), মোছা মারিয়া খান আঁচল (কৃষি), জুবায়ের আমিন (কৃষি), শাহানা ইসলাম হৃদি (কৃষি), নিহারিকা মোহান্ত (কৃষি), মোছা. আয়েশা খাতুন (কৃষি), মো. ইশতিয়াক উদ্দীন খান (পশুপালন), ফাওজিয়া ফারিহা (পশুপালন), মো. শরীফ হোসেন (পশুপালন), উম্মে হানি মৌলি (মাৎস্যবিজ্ঞান) এবং সাদিয়া আফরোজ ইমা (মাৎস্যবিজ্ঞান)

এসময় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, যারা আমাদের শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি যারা আজকে বৃত্তিপ্রাপ্ত হয়েছে তাদের সবাইকে শুভকামনা জানাই। এই বৃত্তি শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় আরও উৎসাহিত করবে, উচ্চশিক্ষায় তাদের অগ্রযাত্রাকে সহজ করবে। আমি আশা করবো, তোমরা তোমাদের এই অর্জন ধরে রাখবে এবং সামনে আরও ভালো ফলাফল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *