প্রতিনিধি: মুহাম্মদ বায়জিদ হোসাইন, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট কম্পিটিশন ২০২৬-এর ১০ম বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফাইং রাউন্ডে সেরা রেসপন্ডেন্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (BMU)।
জাতীয় পর্যায়ের এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আইনভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২২ থেকে ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (AIUB) ক্যাম্পাসে।
বিজয়ী বিএমইউ দলের সদস্যরা হলেন—
আল বাশার মোহাম্মদ বিধান (ওরালিস্ট),
আহমেদ মুকতাফি রোহান (ওরালিস্ট) এবং
আল মুমিনুল মিয়া (রিসার্চার)।
প্রতিযোগিতায় উপস্থাপিত বিএমইউ দলের রেসপন্ডেন্ট মেমোরিয়াল বিচারকদের কাছ থেকে বিশেষ প্রশংসা অর্জন করে। উৎকৃষ্ট গবেষণা, সুসংগঠিত ও যুক্তিনিষ্ঠ আইনি বিশ্লেষণ এবং আন্তর্জাতিক আইনের কার্যকর প্রয়োগের মাধ্যমে মেমোরিয়ালটি স্বতন্ত্রভাবে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে।
এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক আইন ও মুট কোর্ট চর্চায় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি তার সুনাম ও অবস্থান আরও সুদৃঢ় করলো।
