নিজস্ব প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম চ্যানেল ২৪ পরিচালিত অনলাইন জরিপে ৭৫ শতাংশ জনসমর্থন পেয়েছেন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শাপলা কলির প্রার্থী আরিফুল ইসলাম। তিনি শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) চ্যানেল ২৪–এর অফিসিয়াল অনলাইন ফেইসবুক পেইজে প্রকাশিত এই জরিপে প্রায় ৬৪ হাজার ভোটার অংশগ্রহণ করেন। জরিপের ফলাফলে দেখা যায়, মোট ভোটের মধ্যে ৭৫ শতাংশ ভোট পেয়েছেন আরিফুল ইসলাম।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আরিফুল ইসলাম বলেন, এই জনসমর্থন আমার জন্য বড় অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি, ঢাকা ১৮ আসনের জনগণ একটি নিরাপদ ও ইনসাফের নগরী গড়তে রায় দিবে। ঐক্যবদ্ধ ঢাকা ১৮ আসন, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা আশা করি আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ এর পক্ষে রায় দিবে ।
জরিপে অংশগ্রহণকারী অন্যান্য প্রার্থীদের মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী এস. এম. জাহাঙ্গীর হোসেন (ধানের শীষ) পেয়েছেন ১৬ শতাংশ ভোট এবং নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না (কেটলি) পেয়েছেন ৯ শতাংশ সমর্থন। ফলাফলে অন্যান্য প্রার্থীদের তুলনায় আরিফুল ইসলাম বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জরিপের ফলাফল ঢাকা-১৮ আসনে আরিফুল ইসলামের শক্তিশালী জনভিত্তি, জনপ্রিয়তা এবং সাধারণ মানুষের আস্থার সুস্পষ্ট প্রতিফলন। তাঁদের মতে, এই সমর্থন স্থানীয় জনগণের পরিবর্তন প্রত্যাশা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ।
