তারেক রহমান স্বতন্ত্র প্রার্থীদের ডেকে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করছেন : শিবির সভাপতি রিয়াজুল 

জবি প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর প্রেক্ষাপটে সিন্ডিকেট সভার সিদ্ধান্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। এ ঘোষণার পরপরই সাধারণ শিক্ষার্থীসহ ক্যাম্পাসের প্রায় সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীদের দাবি, কোনো অবস্থাতেই জকসু নির্বাচন পেছানো যাবে না।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টে তিনি লেখেন—

“জকসু নির্বাচন আপডেট
১. ছাত্রদল শিক্ষার্থীদের হুমকি দিচ্ছে, যেন নির্বাচন না হয়।
২. আবার, ছাত্রদল ভাইয়েরা নির্বাচনের পক্ষে মিছিল করছে—ভিসি কেন নির্বাচন স্থগিত করলো, তাই ভিসির পদত্যাগ চায়।”

পোস্টটি ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা ও বিতর্ক। এ বিষয়ে শাখা ছাত্র শিবিরের সভাপতি এবং শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাহিদুল ইসলামের বক্তব্যকে সমর্থন জানান। তিনি বলেন,“ভাইয়ের পোস্টে আমি মোটেই দোষের কিছু দেখছি না।”

আরও অভিযোগ করেন, জকসু নির্বাচনে ছাত্রদল স্বতন্ত্র প্রার্থীদের ওপর চাপ সৃষ্টি করছে এবং তাদের প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করা হচ্ছে। এ দাবির পক্ষে তাদের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের এক প্রার্থী নারায়ে তাকবির স্লোগান দেওয়ায় ছাত্রদল সমর্থিত নেতাকর্মীরা তাকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়েছেন, যা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।

এছাড়া রিয়াজুল ইসলামের দাবি, একাধিক স্বতন্ত্র প্রার্থীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে ডেকে নিয়ে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *