মোঃ রুবেল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর সদর উপজেলার অন্তর্গত বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও সমিতির নেতৃবৃন্দের সঙ্গে দিনাজপুর সদর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় দিনাজপুর শহরের পাহাড়পুরস্থ জেলা জামায়াত কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমান। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর সদর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম প্রধান আলোচকের বক্তব্যে শ্রমিক সমাজের সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি নির্বাচিত হলে শ্রমিকদের অধিকার রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, দিনাজপুর সদর উপজেলা জামায়াতের আমির মেহরাব আলী এবং সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট তোজাম্মেল হক বকুল।
এছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার উপদেষ্টা তোয়াব আলী মোল্লা, ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার মুশফিকুর রহমান এবং সেক্রেটারি মো. মাসুদ রানা।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতা মো. ইসহাক আলী, নির্মাণ শ্রমিক মোর্শেদুর রহমান, অটোরিকশা শ্রমিক মো. নয়ন, হকার্স শ্রমিক নুর ইসলাম নয়ন, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজেন সাহা, হোটেল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সেলুন শ্রমিক দলের সভাপতি আজহার আলী, জেলা ট্রাক ট্যাংকলরি ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত ট্রাক হেলপার শাখার নেতা শহিদুল ইসলাম, দিনাজপুর ইজিবাইক চালক সোসাইটির নেতা মো. তালেব এবং সাংবাদিক ইউনিয়নের দিনাজপুর জেলা শাখার অর্থ সম্পাদক আব্দুস সালাম।
সভায় সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার সভাপতি মো. রাশেদুল ইসলাম রিপন।