ইবি প্রতিনিধি: মো এমদাদুল হক
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) তিনি থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফীকে সঙ্গে নিয়ে কবরস্থানে যান। একই সময় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরও জিয়ারত করলেন তিনি। এ সময় তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
জিয়ারত শেষে তাঁরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, উন্নয়ন ও অগ্রযাত্রায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
