নাঙ্গলকোটের উত্তর শাকতলী বেপারি বাড়ি কল্যাণ ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের উত্তর শাকতলী বেপারি বাড়ি কল্যাণ ট্রাস্টের আয়োজনে প্রাইজমানি বিগ বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকালে বেপারি বাড়ী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। উত্তর শাকতলী বেপারি বাড়ি কল্যাণ ট্রাস্ট সভাপতি মোসাদ্দেক হোসেন মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহিদ উল্লাহ মিয়াজী। খেলার উদ্বোধক ছিলেন মেসফালাহ হাউজিং চেয়ারম্যান নুরুল আমিন আজাদ।

অনুষ্ঠান শুরুতে অতিথি বৃন্দকে ‘ব্যাজ’ পরিয়ে বরণ করেন টুর্নামেন্টের আয়োজক বৃন্দ। খেলায় অংশ গ্রহণ করেন করপাটি ক্রিকেট একাদশ বনাম আজবপুর শহীদ ওসমান হাদি ক্লাব। খেলায় বিজয়ী হন আজবপুর শহীদ ওসমান হাদি ক্লাব।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মাওলানা সাইফুল ইসলাম মামুন, পেরিয়া ইউনিয়ন জামায়াত নেতা হারুনুর রশিদ, হাফেজ মামুন, বাহরাইন প্রবাসী এনএস রাহিল খান, উত্তর শাকতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মাস্টার পেয়ার আহমদ, পেরিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ সভাপতি জাকারিয়া ইসহাক, সমাজ সেবক হাফেজ হেলাল উদ্দিন, বিল্লাল হোসেন, দুবাই প্রবাসী আব্দুর রহমান। খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জে এইচ জোনায়েদ, আতিক উল্লাহ জোনায়েদ, রিপন, হাসিব, রাফি, ফাহাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *