নাঙ্গলকোট প্রতিনিধি, সোনালী দেশ:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শত বছরের ঐতিহ্যবাহি ঠান্ডা কালী বাড়ী মেলার অনুমতি দেয়নি প্রশাসন। অনুমতি না পেলেও মেলার প্রস্তুতি চলছে পুরোদমে। শত বছরেরও বেশি সময় প্রতি বছর বাংলা সনের পহেলা মাঘ উপজেলার মৌকরা ইউনিয়নের মোগরা গ্রামের মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী বলেন, এখনো মেলার অনুমোদন দেয়া হয়নি। অনুমোদন ছাড়া মেলা চলতে পারবে না।