নাঙ্গলকোটের কাজী জোড়পুকুরিয়ায় মিনিবার ফুটবল প্রিমিয়ারলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত



সাফায়েত উল্লাহ মিয়াজী:


‎কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের কাজী জোড়পুকুরিয়া যুব উন্নয়ন সোসাইটির আয়োজনে মিনাবার ফুটবল প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার রাতে কাজী জোড়পুকুরিয়া মোড়ের দোকান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

‎খেলায় অংশগ্রহণ করেন কাজী জোড়পুকুরিয়া যুব উন্নয়ন সোসাইটি বনাম নতুন কুড়ি একাদশ। খেলায় বিজয়ী হন কাজী জোড়পুকুরিয়া যুব উন্নয়ন সোসাইটি।

‎পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান এম. এ হামিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি নির্বাহী সদস্য ও পেরিয়া ইউনিয়ন নির্বাহী সদস্য, দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন ভূঁইয়া।

‎অনুষ্ঠান শুরুতে খেলার আয়োজকদের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও ব্যাচ পরিয়ে দেয়া হয়।

‎বাহরাইনের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন বিএনপি উপদেষ্টা ও কাজী জোড়পুকুরিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদ সভাপতি অহিদুর রহমান মীর, পেরিয়া ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল ইসলাম আলমগীর, ৭নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হক, পেরিয়া ইউনিয়ন যুবদল নেতা বাহার উদ্দিন বাহার, বিএনপি নেতা এয়াকুব ভূঁইয়া, জামায়াত নেতা মাওলানা সাইফুল্লাহ ভূঁইয়া, জামাল, সমাজসেবক খোকন, জহিরুল হক, শাহ আলম সর্দার, শাহ জাহান সর্দার প্রমুখ।

‎খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন সমাজ সেবক সোলেমান মুন্সি, আবু তাহের, মামুন মীর, মামুন খাঁন ও পারভেজ, খেলায় রেফারি ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ জামাল হোসেন।

খেলা শেষে ফাইনাল খেলায় বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *