সাইফুল ইসলাম :
কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়ন পূর্ব পদুয়া যুব সমাজের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার বিকালে পূর্ব পদুয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় অংশ গ্রহণ করেন বাঙ্গড্ডা বাদশা মিয়া কলেজ ফুটবল একাদশ বনাম বড় সাঙ্গিশ্বর ফুটবল একাদশ।
অনুষ্ঠান শুরুতে অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সমাজ সেবক মাহমুদুর রশিদ মাছুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম।
মাষ্টার এরশাদ উল্লাহ সোহেলের প্রানবন্ত সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঙ্গড্ডা উন্নয়ন ফোরাম সভাপতি বাহাদুর আলম মজুমদার, ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি মাওলানা আব্দুল মোতালেব,জামায়াত নেতা আব্দুল কাইয়ুম মিয়াজী,সমাজ সেবক সবুজ আহমেদ, ওমান প্রবাসী ব্যবসায়ী শাহিন আলম সুজন,বাঙ্গড্ডা ইউনিয়ন যুব বিভাগ সভাপতি তোফায়েল আহমেদ অপু, মাষ্টার শাখাওয়াত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বাঙ্গড্ডা ইউনিয়ন যুব বিভাগ সহ-সভাপতি জামাল হোসেন, সমাজ সেবক ওমর ফারুক, হায়াতুন্নবী, জুনায়েদ আহমেদ, শাহাদাত হোসেন, রনি, মুজাহিদ প্রমুখ।
বড় সাঙ্গিশ্বর ফুটবল একাদশকে হারিয়ে বিজয় অর্জন করেন বাদশা মিয়া কলেজ ফুটবল একাদশ।
